বুকে পাথর চেপে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবন বড় অদ্ভুত। বিপদ যে কোনদিক থেকে আসবে সেটা কেউ আগাম বলতে পারে না। এই মুহূর্তে জ্যাসন ডের চেয়ে ভালো এটা আর কে জানবেন?
মেলবোর্নে কাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ গলফে অংশ নিচ্ছেন ডে। যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমানও। কিন্তু ২৬ বছর বয়সী ডেকে সেটার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে বুকে পাথর বেঁধে। মাত্রই যে একসঙ্গে নিজের পরিবারের আটজনকেই হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এই গলফার! কদিন আগেই টাইফুন হাইয়ান তাণ্ডবলীলা চালিয়েছে ফিলিপাইনে। প্রলয়ংকরী হাইয়ান কেড়ে নিয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোকের প্রাণ। যাঁদের মধ্যে আছেন নিজের নানিসহ ডের পরিবারের আট সদস্য।
৩০ বছর আগেই ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও এমন পারিবারিক ‘ট্র্যাজেডি’ বিশ্বের ১৮ নম্বর এই গলফারের জন্য বড় একটা আঘাতই। সংবাদমাধ্যমের কাছে তাই তাঁর অনুরোধ, শোকগ্রস্ত পরিবারকে যেন এই মুহূর্তে একটু নিভৃতে থাকতে দেওয়া হয়। ওয়েবসাইট।