বুকোলাকে ফেরাল রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানে দুই মৌসুম। তারপর মুক্তিযোদ্ধা হয়ে শেখ রাসেল। কিন্তু শেখ রাসেলে বুকোলা ওলালেকানের স্থায়িত্ব হলো মাত্র এক মৌসুম। এবার মৌসুমের শুরুতে নাইজেরিয়ান স্ট্রাইকারকে আর ফিরিয়ে আনেনি রাসেল। তবে গতকাল শেষ হওয়া বিদেশি খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে সেই বুকোলাকে আবার দলে নিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। মোহামেডানের হয়ে বাংলাদেশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন বুকোলা। তবে পরের দিকে চোট-আঘাত এবং অসুস্থতায় ম্রিয়মাণ হয়ে পড়েন। তার পরও বুকোলার ওপর আস্থা আছে শেখ রাসেলের কোচ মারুফুল হকের, ‘নতুন বিদেশির চেয়ে বুকোলাই ভালো খেলবে মনে হচ্ছে। কাল (আজ) সে ঢাকা আসছে।’মধ্যবর্তী এই দলবদলে মোহামেডান নিয়েছে চট্টগ্রাম লিগে খেলা দাউদা কাজিম ওলালেকান ও ওয়াদুকুন সিয়ান (মোহামেডান ব্লুজ) ও এজিকি ফ্রান্সিসকে (চট্টগ্রাম সিটি করপোরেশন)। তারা ছেড়েছে অগাস্টিন, মোস্তফা ও ওসমানকে। শেষেরজন গেছেন মুক্তিযোদ্ধায়। এ ছাড়া ফেনী সকার চারজন ও আরামবাগ একজন নতুন বিদেশি নিয়েছে। সবাই যথারীতি আফ্রিকান।