বুড়ো জানেত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৫ হলেই খেলোয়াড়দের নামের সঙ্গে ‘চিরসবুজ’, ‘বুড়ো’ বিশেষণগুলো জুটে যায়। সেই হিসাবে ৪০ বছর বয়সী হাভিয়ের জানেত্তিকে কী বলে ডাকবেন সেটি আপনিই ঠিক করুন। জানেত্তির থামাথামির নাম নেই। গত পরশুই ইন্টার মিলান অধিনায়ক চল্লিশে পা দিয়েছেন। চোটেও ভুগছেন। কিন্তু ইন্টারের আর্জেন্টাইন ডিফেন্ডারের দাবি, তিনি এখনো অতীতের মতোই ভালো বোধ করছেন। তাহলে বুটজোড়া তুলে রাখবেন কেন! ইন্টারের হয়ে ৮৪০-এর বেশি এবং আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৪৫টি ম্যাচে খেলা জানেত্তি তাই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। খেলতে চান অন্তত আরেকটি মৌসুম। রয়টার্স।