বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বুদ্ধিপ্রতিবন্ধীদের পঞ্চম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে কাল থেকে। খুলনা সিটির মেয়র তালুকদার আবদুল খালেক খুলনা বিকেএসপি মিলনায়তনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।্রস্পেশাল অলিম্পিকসের এ আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষণা করছে গ্রামীণফোন। প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের ১২টি বিশেষ স্কুল ও প্রতিষ্ঠানের ১৫০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। মোট ৭ বিভাগের এ প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে অ্যাকুয়াটিকস, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, টেবিল টেনিস ও ক্রিকেট।আগামী ২০১১ সালে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে বৃহত্তম ক্রীড়া অনুষ্ঠান ‘স্পেশাল অলিম্পিকস’ অনুষ্ঠিত হবে।