বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের প্রথম গোলের পর পিএসজির খেলোয়াড়দের উদ্যাপন ।  এএফপি
দলের প্রথম গোলের পর পিএসজির খেলোয়াড়দের উদ্যাপন । এএফপি

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হামবুর্গের বিপক্ষে ম্যাচের যখন শেষ বাঁশি বাজল, তার ঠিক চার ঘণ্টা পর বায়ার্ন মিউনিখের জেট উড়াল দিল মরক্কোর উদ্দেশে। ক্লান্তি তখনো দূর হওয়ার কথা নয়। তবে ক্লান্তি ভুলে বায়ার্ন খেলোয়াড়দের চোখে-মুখে খেলা করছিল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন। জার্মানির প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মরক্কোর যাত্রী পেপ গার্দিওলার দল।
এই যাত্রায় জয়ের আনন্দও তাদের সঙ্গী। তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারলেও লিগে বায়ার্নের জয়যাত্রা অব্যাহত। পরশু লিগে ২০১৩ সালে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন হামবুর্গকে হারিয়েছে ৩-১ গোলে। বায়ার্নের গোল তিনটি করেছেন মারিও মানজুকিচ, মারিও গোটশে ও শেরডান শাকিরি। লিগের শীর্ষে থেকে বছর শেষ করা বায়ার্ন লিগে অপরাজিত থাকার রেকর্ডটা টেনে নিয়ে গেল ৪১ ম্যাচে। বায়ার্ন জিতলেও হফেনহেইমের সঙ্গে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড (২-২)।
মরক্কো থেকে শিরোপা নিয়ে ফিরতে চায় বায়ার্ন। ক্লাব বিশ্বকাপে বায়ার্নের এটা প্রথম শিরোপা মিশন হলেও কোচ গার্দিওলা যাচ্ছেন তৃতীয় শিরোপার লক্ষ্যে। বার্সেলোনার হয়ে শিরোপাটা জিতেছেন ২০০৯ ও ২০১১ সালে। মরক্কোয় বায়ার্নের প্রথম ম্যাচ আগামীকাল। প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন চীনের গুয়াংজু এভারগ্রান্ডে। বায়ার্নের মতো অপ্রতিরোধ্য নয়। তবে ফ্রেঞ্চ লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিও ধরে রেখেছে শীর্ষস্থান। লরাঁ ব্লাঁর দল ৩-১ গোলে হারিয়েছে রেনেকে। জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানির সঙ্গে গোল করেছেন থিয়াগো মোত্তাও। ইব্রাহিমোভিচের গোলটি পেনাল্টি থেকে। এএফপি।