বুফন ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাভস হাতে মৌসুমটা ভালোই কাটছিল মার্কো স্টোরারির। কিন্তু দুর্ভাগ্য, আজ বারির বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তাঁর। জিয়ানলুইজি বুফন যে ফিরেছেন জুভেন্টাসের একাদশে। পিঠের চোটের কারণে গত মৌসুম থেকেই মাঠের বাইরে ইতালির এক নম্বর গোলরক্ষক। চোট নিয়েই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেললেও এ মৌসুমেই আর জুভেন্টাসের জার্সিটা গায়ে তোলা হয়নি। বুফনের সুস্থ হয়ে ফেরাটা জুভেন্টাস শিবিরে বয়ে এনেছে স্বস্তির বাতাস। এএফপি।