প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ভাগাই বলতে হবে আন্তোনিও কারভাজালকে। ১৯৫০ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মেক্সিকান এই গোলরক্ষক, অথচ সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি একটিবারের জন্যও। সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে কারভাজালের সঙ্গী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। তাঁকে অবশ্য কারভাজালের মতো আক্ষেপে পুড়তে হয়নি, পাঁচবারের (১৯৮২ থেকে ১৯৯৮) মধ্যে ১৯৯০ সালে ইতালি থেকে শিরোপা নিয়েই ফিরেছিল তাঁর দল। চারবার বিশ্বকাপ খেলেছেন এমন ফুটবলারের তালিকাটা অবশ্য বেশ বড়, ৪৩ জনের। তবে এঁদের মধ্যে জিয়ানলুইজি বুফন একটু আলাদা। আগের চারটি বিশ্বকাপে খেলা ইতালিয়ান এই গোলরক্ষক এই বিশ্বকাপে মাঠে নামলেই ভাগ বসাবেন ম্যাথাউস-কারভাজালের রেকর্ডে।