প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক হাতছানি জিয়ানলুইজি বুফনের সামনে। ব্রাজিল বিশ্বকাপে খেললে এটি হবে ইতালিয়ান গোলরক্ষকের টানা পঞ্চম বিশ্বকাপ! এখন পর্যন্ত এই কীর্তি আছে শুধু দুজনের—বুফনেরই স্বদেশি আন্তোনিও কারবাজাল ও জার্মানির লোথার ম্যাথাউসের। ১৯৫০ থেকে শুরু করে ’৬৬ পর্যন্ত টানা পাঁচ বিশ্বকাপ খেলেছেন কারবাজাল। ম্যাথাউস খেলেছেন ১৯৮২-১৯৯৮ বিশ্বকাপে। বুফন নিজের প্রথম বিশ্বকাপটি খেলেন ’৯৮ সালে। সেবার শুধু স্কোয়াডেই ছিলেন, ম্যাচ খেলার সুযোগ পাননি।