বুমেরাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাটা শুনলে ভারতীয় ক্রিকেটারদের আফসোস আরও বেড়ে যেতে পারে। মাছের তেলেই কি মাছ ভেজে নিয়ে গেল শ্রীলঙ্কা? টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিঙ্গাদের সাফল্যের পেছনে নাকি সবচেয়ে বড় ভূমিকা আইপিএলের। দাবিটা সদ্য বিশ্বকাপ জেতানো শ্রীলঙ্কান অধিনায়কের। ছয় বছর ধরে আইপিএল খেলছেন বলেই নাকি তিনি জানেন শেষের ওভারগুলোতে কীভাবে বল করতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। ওই অভিজ্ঞতা শুধু নিজেই কাজে লাগাননি, ফুঁকে দিয়েছেন সতীর্থদের কানেও। ভারত তাতেই কাত! ইনিংসের শেষ চার ওভারে যুবরাজ-ধোনিরা তুলেছেন মাত্র ১৯ রান! ম্যাচের মোড়টা তো ঘুরে গিয়েছিল তখনই। ওয়েবসাইট।