বুলাওয়ে টেস্টে ৫৫ রানে পিছিয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৩৫৭ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। এখনো তারা পিছিয়ে ৫৫ রানে।এক উইকেটে ১১৬ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিনের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিটাকে ১৮৮ রান পর্যন্ত নিয়ে যান মুহাম্মদ হাফিজ ও আজহার আলী। দলীয় ১৯৬ রানের মাথায় হাফিজকে সাজঘরে পাঠিয়ে জুটিটা ভাঙেন মাসাকাদজা। তবে তার আগে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতকটি পূর্ণ করতে পেরেছিলেন এ পাকিস্তানি ওপেনার। আউট হয়েছেন ক্যারিয়ার-সেরা ১১৯ রান করে। এরপর খুব বেশিক্ষণ থাকতে পারেননি আজহারও। ফিরে গেছেন ৭৫ রান করে। চতুর্থ উইকেটে আবার ১০০ রানের জুটি গড়েন অধিনায়ক মিসবাহ-উল হক ও ইউনুস খান। দলীয় ৩১৮ রানের মাথায় গ্রেগ ল্যাম্বের বলে ভিটরির হাতে ক্যাচ দিয়ে আউট হন মিসবাহ (৬৬)। তবে এখনো ৬১ রান করে অপরাজিত আছেন ইউনুস। ওয়েবসাইট।