বুসবিকেও ছাড়িয়ে যাচ্ছেন ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ সালে যখন দলের দায়িত্ব নিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ঝড়ে টালমাটাল একটা নৌকো। শুরুতেই হাল ধরলেন শক্ত হাতে। চার বছর ধরে গুছিয়ে নিলেন সংসার। ১৯৮৯-৯০ মৌসুমে জিতলেন এফএ কাপ। ওয়েবসাইট।এরপর সাফল্য তিনি অনেক পেয়েছেন। তবে ট্রফি-কেসে সাজিয়ে রাখা শিরোপাগুলোই শুধু নয়। অ্যালেক্স ফার্গুসনের মহিমা বোঝাবে ম্যানইউর মতো একটি ক্লাবের দায়িত্বে টানা ২৪ বছর কাটিয়ে দেওয়ার রেকর্ড। দীর্ঘ দুই যুগের এই পথচলা কণ্টকমুক্ত ছিল না নিশ্চয়ই। তবে বন্ধুর সেই পথ পাড়ি দিতে দিতে ৬৮ বছর বয়সী এই স্কটিশ কোচ ‘অমর’ এক রেকর্ডের পথে।আগামী রোববার চেলসির সঙ্গে ম্যাচে ফার্গুসন ভেঙে দেবেন তাঁর স্বদেশি আরেক কিংবদন্তি কোচের রেকর্ড। ১৯৪৫-১৯৬৯ এবং ১৯৭০-১৯৭১—এই দুই দফায় ২৪ বছর ম্যানইউর কোচ ছিলেন ম্যাট বুসবি। চেলসির ম্যাচটির দিন ম্যানইউ কোচ হিসেবে ফার্গুসনের বয়স হবে ২৪ বছর ১ মাস ১৪ দিন।১১টি লিগ, ৫টি এফএ কাপ, দুটো চ্যাম্পিয়নস লিগসহ ম্যানইউর হয়ে ৩৪টি প্রতিদ্বন্দ্বিতামূলক ট্রফি জিতেছেন। তবে ফেলে আসা সময়টার দিকে তাকালে ফার্গুসনের প্রথমেই মনে পড়ে শুরুর সেই কঠিন দিনগুলোর কথা। ‘আমার কখনোই মনে হয়নি একদিন স্যার বুসবির এই লম্বা রেকর্ডও আমি পেরিয়ে যাব। ভাবতেই পারছি না আমার পেছনে ২৪টি বছর পার হয়ে গেছে, ২৫তম বছরে পা দিচ্ছি।’স্মরণ করলেন ম্যানইউর দুই কিংবদন্তির অবদানের কথাও, ‘ইউনাইটেডে এসেই স্যার ম্যাট (বুসবি) আর ববি চার্লটনকে পেয়েছিলাম। তাঁরা আমাকে মানিয়ে নিতে খুবই সাহায্য করেছিলেন।’