বুড়ো পিরলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রেয়া পিরলো
আন্দ্রেয়া পিরলো

পিএসজির সব খেলোয়াড়ই কি তরুণ? ফরাসি ক্লাবটিতে কি ৩৪-এর বেশি বয়সী খেলোয়াড়দের খেলতে মানা? আন্দ্রেয়া পিরলো যে বলছেন, পিএসজিতে খেলার জন্য তিনি একটু বুড়িয়েই গেছেন! ৩৪ বছর বয়সী জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডার আসলে মজা করেই বলেছেন কথাটা। কদিন আগে জুভেন্টাসের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। অথচ গুঞ্জন, পিএসজির সঙ্গে যোগাযোগ করছেন পিরলো। পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোত্তাই নাকি বলেছেন পিরলো পিএসজিতে যোগ দিতে পারেন। অতীতে বার্সেলোনা-রিয়ালের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া ইতালিপ্রেমী পিরলোর কণ্ঠে তাই কৌতুক, ‘দেখা যাক ভবিষ্যতে কী ঘটে। তবে পিএসজির জন্য আমার বয়সটা একটু বেশিই!’ ওয়েবসাইট।