বুড়ো আর্জেন্টিনা, তরুণ ঘানা
‘আঠারো বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।’ সুকান্তের মতো এভাবে তারুণ্যের জয়গান গেয়েছেন রবীন্দ্রনাথও, ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’ তারুণ্যের কদর ফুটবলেও। কিন্তু তাই বলে বুড়োদের একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার উপায় নেই। আর্জেন্টিনাকেই দেখুন না। বিশ্বকাপের সোনালি ট্রফির জন্য ২৮ বছরের অপেক্ষা ঘোচাতে এবার কোচ আলেসান্দ্রো সাবেলা আস্থা রেখেছেন ‘বুড়ো’দের ওপর। এই বিশ্বকাপে সবচেয়ে বয়সী দলটা তাদেরই। খেলোয়াড়দের গড় বয়স ২৮.৯২ বছর। উল্টো অবস্থা ঘানার। তাদের আস্থা তারুণ্যে। গতবার কোয়ার্টার ফাইনালে উঠে চমক জাগানো দলটার এবার গড় বয়স মাত্র ২৫.৪৪ বছর।
ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার অবশ্য ঘানার নন, আফ্রিকার অন্য দেশ ক্যামেরুনের ফ্যাব্রিস ওলিঙ্গা। ১৯৯৬ সালে জন্ম নেওয়া ক্যামেরুন ফরোয়ার্ড ১৮তম জন্মদিনের কেক কেটেছেন গত ১২ মে। তাঁর চেয়ে মাত্র ১০ মাসের বড় ইংলিশ লেফটব্যাক লুক শ থাকবেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে।
সবচেয়ে বেশি বয়সী ফুটবলার কলম্বিয়ার বিকল্প গোলরক্ষক ফরিদ মোনড্রাগন। ১৯ জুন আইভরিকোস্টের বিপক্ষের কলম্বিয়ার ম্যাচের দুই দিন পরই ৪৩তম জন্মদিন উদ্যাপন করবেন বর্ষীয়ান এই গোলরক্ষক। ওয়েবসাইট।
কম বয়সী বেশি বয়সী

তরুণ পাঁচ দল
সবচেয়ে কম বয়সী সবচেয়ে বেশি বয়সী গড় বয়স
ঘানা রশিদ সুমাইলা (২১) মাইকেল এসিয়েন (৩১) ২৫.৪৪
বেলজিয়াম ডিভক অরিগি (১৯) ড্যানিয়েল ফন বাইটেন (৩৬) ২৫.৬৬
নাইজেরিয়া কেনেথ ওমেরুয়ো (২০) জোসেফ ইয়োবো (৩৩) ২৫.৮১
সুইজারল্যান্ড গ্রানিট জাকা (২১) স্টিব ফন বেরগেন (৩১) ২৬.০৬
দক্ষিণ কোরিয়া সন হিউং-মিন (২১) কোয়াক তাই-হুয়ি (৩২) ২৬.১৯
বুড়ো পাঁচ দল

সবচেয়ে কম বয়সী সবচেয়ে বেশি বয়সী গড় বয়স
আর্জেন্টিনা মার্কোস রোহো (২৪) হুগো ক্যাম্পানিয়ারো (৩৩) ২৮.৯২
হন্ডুরাস লুইস লোপেজ (২০) নোয়েল ভায়াদারেস (৩৭) ২৮.৫৬
উরুগুয়ে হোসে মারিয়া হিমিনেজ (১৯) ডিয়েগো ফোরলান (৩৫) ২৮.৫৪
পর্তুগাল রাফা সিলভা (২১) রিকার্ডো কস্তা (৩৩) ২৮.৫২
গ্রিস স্তেফানোস কাপিনো (২০) গিওর্গস কারাগুনিস (৩৭) ২৮.৪৯