প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স যত বাড়ছে, কুমার সাঙ্গাকারার ব্যাটের ধার যেন বাড়ছে পাল্লা দিয়ে! এ বছরই টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কাল ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দেড় শ করলেন ৩৫ বছর ২৬৬ দিন বয়সে! সাঙ্গাকারার চেয়ে বেশি বয়সে দেড় শ করেছেন কেবল তিনজন। দেড় শ করা সবচেয়ে বুড়ো আরেক লঙ্কান—সনাৎ জয়াসুরিয়া। ৩৭তম জন্মদিনের ৪ দিন পর হল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৭। এর তিন দিন আগেই আবার ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫২! শচীন টেন্ডুলকার ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিটি করেছিলেন ৩৬ বছর ৩০৬ দিন বয়সে। ৩৬ বছর ১৯৫ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৩ করেছিলেন ৩৫ বছর ৩১৮ দিন বয়সে। আর ৩৫ বছর ২৭১ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে ব্রায়ান লারা করেছিলেন ১৫৬।