প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাক হবস, ক্লাইভ লয়েড, মিসবাহ-উল-হক। হবস-লয়েডদের নামের পাশে মিসবাহ নামটাকে কেমন যেন বেমানান লাগে। কিন্তু পাকিস্তান অধিনায়ককে বসাতেই হচ্ছে হবস-লয়েডদের পাশে। ২২ গজে ‘বুড়ো’ মিসবাহর পারফরম্যান্সই তাঁকে নিয়ে এসেছে দুই গ্রেটের পাশে। কাল দুবাইয়ে আরেকটি ফিফটি পেয়েছেন মিসবাহ, টেস্টে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যানের এটা ২৮তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। এর ২২টিই মিসবাহ খেলেছেন বয়স ৩৬ পেরোনোর পর। বয়স ৩৬ হয়ে যাওয়ার পর হবস-লয়েডরাও ২২টি ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন। এই বয়সে ২৯টি পঞ্চাশ ছাড়ানো (১২টি সেঞ্চুরি, ১৭টি ফিফটি) ইনিংস খেলে সবার ওপরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। এরপর জিওফ বয়কট (২৬) ও শচীন টেন্ডুলকার (২৪)। হবস-লয়েড-মিসবাহরা আছেন এরপরই।