বুড়োদের বাড়াবাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটা একেবারেই ভালো কাটেনি শে গিভেনের। ৪ গোল হজম করতে হয়েছে স্টোক সিটির গোলরক্ষককে। তবে এই ম্যাচে খেলতে নেমেই ভিন্ন রকম একটা মাইলফলক ছুঁয়েছেন গিভেন। গত বুধবারই ৪০তম জন্মদিন পালন করেছেন, গিভেনের আগে মাত্র ১৩ জন ৪০ পেরোনোর পর প্রিমিয়ার লিগে খেলতে নেমেছেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বয়সী পাঁচ খেলোয়াড়ই ছিলেন গোলরক্ষক। এঁদের মধ্যে সবার ওপরে জন বারিজের নাম। ম্যানচেস্টার সিটির হয়ে শেষবারের মতো মাঠে নামার দিন যাঁর বয়স ছিল ৪৩ বছর ৫ মাস ১১ দিন! তবে ইংলিশ লিগের রেকর্ডের ধারেকাছেও নেই বারিজ, যেটির মালিক নিল ম্যাকবিন। ১৯৪৭ সালে তৃতীয় বিভাগের খেলায় দল খেলোয়াড়-সংকটে পড়ায় নিউ ব্রাইটন কোচ ম্যাকবিন ৫১ বছর ২০ দিন বয়সে মাঠে নেমে গিয়েছিলেন। তিনিও ছিলেন গোলরক্ষক!