বৃথা গেল পোলার্ডের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারকুটে ব্যাটসম্যান হিসেবে তিনি পরিচিত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই বলে একটু আক্ষেপ ছিল কাইরন পোলার্ডের। ক্যারিবীয় এই অলরাউন্ডারের আক্ষেপ ঘুচল আজ। নিজের ৫১তম ওয়ানডেতে এসে সেঞ্চুরি পেলেন পোলার্ড। কিন্তু এই সেঞ্চুরি ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হার ঠেকাতে পারেনি। আজকের ৩৪ রানে জয়ের সুবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১-এ জিতল স্বাগতিক ভারত। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে ভারতীয় দল। ১০৪ রানের ইনিংস খেলেন মনোজ তিওয়ারি। বিরাট কোহলি করেন ৮০ রান। জবাবে ৪৪.১ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই ল্যান্ডি সিমন্সের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭৮ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। কিন্তু এর পরই ম্যাচের চিত্র দ্রুত পাল্টে দেন কাইরন পোলার্ড। আন্দ্রে রাসেলকে নিয়ে গড়ে তোলেন ৮৯ রানের জুটি। ব্যক্তিগত ৫৩ রানে রাসেলের বিদায়ের পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান পোলার্ড। ৯৮ বলে চারটি চার ও আটটি ছয়ে তুলে নেন নিজের অভিষেক সেঞ্চুরি। ব্যক্তিগত ১১৯ রানে রায়নার বলে রাহানের হাতে ক্যাচ দেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি এখানেই। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২৬৭/৬ (৫০ ওভার)তিওয়ারি ১০৪, কোহলি ৮০রোচ ৪৬/২, মার্টিন ৪৭/২ওয়েস্ট ইন্ডিজ: ২৩৩ (৪৪.১ ওভার)পোলার্ড ১১৯, রাসেল ৫৩জাদেজা ৬২/৩, পাঠান ৪২/২, মিথুন ৩২/২ফল: ভারত ৩৪ রানে জয়ী।ম্যাচসেরা: মনোজ তিওয়ারিসিরিজ: ভারত ৪-১ এ জয়ী।সিরিজ সেরা: রোহিত শর্মা