বৃষ্টি আর বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দিনে এক ওভারেই ব্রেন্ডন ন্যাশ ও ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে মরা ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন তিলকরত্নে দিলশান। কাল আবার প্রাণ কেড়ে নিল বিরূপ আবহাওয়া। সকাল থেকেই অঝোরে কেঁদে গেল কলম্বোর আকাশ। থেমে থেমে সারা দিন ধরেই চলল বৃষ্টি। খানিকটা ক্ষান্তি দেওয়ায় স্থানীয় সময় দুপুর ২টা ৫০-এ কভার সরাতে শুরু করেছিলেন মাঠকর্মীরা। কিন্তু মিনিট দশেক পর আবার শুরু হয় বৃষ্টি। সোয়া তিনটার দিকে কালকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম টেস্টের মতো শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টও এখন নিশ্চিত ড্রয়ের পথে। ওয়েবসাইট।