বৃষ্টি বাঁচাল সালমাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ মহিলা দল। তবে সম্ভাব্য আরেকটি হারের লজ্জা থেকে তাদের বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ৩১ ওভারে ৪ উইকেটে আয়ারল্যান্ড ১১০ রান তুললে প্রথম দফা বৃষ্টি নামে। ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৫ রান তোলে আয়ারল্যান্ড। জয়ের জন্য ৪৫ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় ১৫০ রানের। কিন্তু ১০ ওভারে ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর আবারও বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যক্ত হয়।