বৃষ্টি বিঘ্নিত কলম্বো টেস্ট ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ফলাফলটা আগে থেকেই সবার জানা ছিল। বৃষ্টির হানা দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের খেলা। পরের দিনগুলোতেও একই অবস্থা। আর গতকাল শুক্রবার চতুর্থ দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। আজ শেষ দিনেও ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। আর বৃষ্টিবিঘ্নিত কলম্বো টেস্টের সমাপ্তি হয়েছে ড্র দিয়ে।বৃষ্টি বিঘ্নিত টেস্টে ৯ উইকেটে ৩৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে আজ শেষ দিনে ২৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ২০২ রানের। কিন্তু মাত্র ১১ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে ক্যারিবীয়রা। দুই উইকেটে ১২ রান তুলতেই দিনের খেলা শেষ! ক্রিকইনফো।