প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ ওভালে শুরু হওয়া শেষ টেস্টটিতেও শুরুটা খুব ভালোভাবেই করেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ৭৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৬ ওভার পর্যন্ত খেলতে পেরেছেন ইংলিশ দুই ওপেনার অ্যালিস্টার কুক ও অ্যান্ড্রু স্ট্রাউস। সে পর্যন্ত খুব দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৭৫ রান সংগ্রহ করেছিলেন এই দুই ব্যাটসম্যান। এরপর বৃষ্টি ও ভেজা মাঠের কারণে প্রথম দিনের খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।