বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয়
৫০ ওভারের খেলা কমিয়ে আনা হলো ৪৩ ওভারে। জিম্বাবুয়ের ইনিংসের ৩৯.৪ ওভারে আবারও বৃষ্টি। ইনিংসের সমাপ্তি ওখানেই। বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ১৬২ রান। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে পাকিস্তানের জয় ৭ উইকেটে।টস জতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এলটন চিগুম্বুরা। কিন্তু নিজের জন্মদিনে জয় কপালে জোটেনি জিম্বাবুয়ে অধিনায়কের। মাত্র ১৩ রানে তিনটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ইনিংস শেষ হওয়ার সময় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫১ রান।১৬২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানেই আহমেদ শেহজাদের (৮) উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে পাকিস্তানকে ঠিকই বড় জয় এনে দেন মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক। ৪৯ রান করে সাজঘরে ফেরেন হাফিজ। আসাদ অপরাজিত থাকেন ৭৮ রানে।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ১৫১/৭ (৩৯.৪ ওভার)আরভিন ৫২, চিগুম্বুরা ৩২*উমর গুল ৩৬/৩পাকিস্তান ১৬৪/৩ (৩৪.১ ওভার)আসাদ শফিক ৭৮, হাফিজ ৪৯প্রাইস ২১/২