বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনিতে বৃষ্টি বিঘ্নিত কমনওয়েলথ ব্যাংক সিরিজের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক ইনজুরিতে। তঁার অনুপস্থিতিতে আবারও দলের নেতৃত্ব পেয়েছেন পন্টিং। তবে অধিনায়কত্ব নিয়ে পন্টিংয়ের ফেরাটা সুখকর হলো না।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সদ্ধিান্ত নেয় অস্ট্রেলিয়া। খেলার মাঝে বৃষ্টি বাধা হয়ে দঁাড়ানোয় ৫০ ওভারের খেলা কমিয়ে ৪১ ওভারে নামিয়ে আনা হয়। তবে ১ বল বাকি থাকতেই ১৫৮ রানে অলআউট হয় রিকি পন্টিংয়ের দল। ১৯৯৭ সালের পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এটি সর্বনম্নি সংগ্রহ অস্ট্রেলিয়ার।ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৪১ ওভারে ১৫২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। এ লক্ষ্যে খেলতে নেমে ২৪.১ ওভারে মাত্র দুটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।সংক্ষপ্তি স্কোর:অস্ট্রেলিয়া: ১৫৮/১০ (৪০.৫ ওভার)ডেভিড হাসি ৫৮, স্টার্ক ১৭মাহারুফ ১৮/২, পেরেরা ২৯/২শ্রীলঙ্কা: ১৫২/২ (২৪.১ ওভার)জয়াবর্ধনে ৬১*, দিলশান ৪৫ব্রেট লি: ৪২/১, ম্যাকাই ২৩/১টস: অস্ট্রেলিয়াফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।সূত্র: ওয়েবসাইট।