বৃষ্টিও শুনছে না ভারতের প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই ছড়াটা ধোনিরা নিশ্চয়ই জানেন না। জানলে প্রথম দুটি লাইনের কোরাস আবৃত্তি করতে পারতেন পুরো দল নিয়ে: ‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে’।আবৃত্তি করুন আর না-ই করুন, বৃষ্টি ঝেঁপেই এসেছিল ওভালে। লাঞ্চের পরের সাড়ে তিন ঘণ্টা আর খেলাই হয়নি। তবে খেলা শুরু হতেই আবার বিপদে ভারত। ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল ইংল্যান্ড। বৃষ্টি থামার পর আর মাঠে নামেনি। ওই অবস্থায় ইনিংস ঘোষণা করে দেয়। ভারত ব্যাট করতে নেমে দিন পার করেছে ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে! দলীয় ৮ রানেই বীরেন্দর শেবাগকে হারিয়ে শুরু করে ভারত, ১৩ রানে বিদায় নেন ভিভিএস লক্ষ্মণ। অসুস্থতার কারণে ওপেন করতে নামেননি গৌতম গম্ভীর। আবারও ওপেনার হিসেবে নামা দ্রাবিড়ের সঙ্গে শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টাই করছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু ইংল্যান্ডে আরও একবার ব্যর্থ টেন্ডুলকার। সেঞ্চুরির সেঞ্চুরি স্বপ্নকে বিলম্বিত করে কাল ফিরে গেছেন ২৩ রানে। ২৯ বল মোকাবিলা করে সুরেশ রায়না স্ট্যাম্পিং হয়েছেন ব্যক্তিগত শূন্য রানে! নাইটওয়াচম্যান হিসেবে নামা ইশান্তও ফিরতে দেরি করেননি। ৫৭ রান করা দ্রাবিড়ের সঙ্গে উইকেটে আছেন অধিনায়ক ধোনি।ভারতের মূল সর্বনাশটা করেছেন সোয়ান। তিনিই নিয়েছেন ৩ উইকেট। অ্যান্ডারসন-ব্রড একটি করে।এক নম্বরে থেকে সিরিজ শুরু করে হোয়াইটওয়াশের লজ্জার বিরল ঘটনা থেকে বাঁচতে প্রকৃতির সাহায্য এখন খুবই দরকার। তাদের স্বস্তির খবর, বৃষ্টি হতে পারে আজ ও আগামীকালও। এই ম্যাচে ইংল্যান্ডের আর হারার আশঙ্কা নেই, এটা লিখে দেওয়াই যায়। দ্বিতীয়বারের মতো ব্যাট করতে চায় না অ্যান্ড্রু স্ট্রাউসের দল। উদ্দেশ্য—ভারতকে ফলোঅন করানো। সে তো দেখাই যাচ্ছে! ইয়ান বেল এরই মধ্যে তুলে নিয়েছিলেন তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। আগের দিন পিটারসেনের সঙ্গে ৩৫০ রানের জুটি গড়া বেল ২৩৫ রানে আউট হয়েছেন। এর আগে দিনের পঞ্চম ও সপ্তম ওভারে পর পর দুটি উইকেট তুলে নেন শ্রীশান্ত।খেলা নিয়ে সমালোচনার জায়গা আর নেই। এখন আলোচনা হচ্ছে ভারতীয় খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়ে। সবার মধ্যে কেমন জানি হাল ছেড়ে দেওয়া ভাব। ব্যতিক্রম শ্রীশান্ত। পরশু পিটারসেনের সঙ্গে বেশ কথার ঝাঁজ দেখিয়েছিলেন। কাল দিনের শুরুতেও জ্বলে উঠেছিলেন শ্রীশান্ত। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা জেমস অ্যান্ডারসনের পর তুলে নিয়েছেন এউইন মরগানকে। মরগানের আউটটা বেশি করে চোখে লাগছে, কারণ শ্রীশান্তের শিকার হওয়ার খানিকক্ষণ আগে তাঁকে আয়ারল্যান্ড সিরিজের অধিনায়ক ঘোষণা করেছে ইসিবি। ওয়েবসাইট।বৈপরীত্যচলতি সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৬ ইনিংসে করেছিলেন ৩৭০ রান। এই সিরিজেই ইয়ান বেলের রান ৫০৪।