বৃষ্টিতে নতুন লক্ষ্য ওমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের ইনিংস পুরোটা হয়েছে। এমনকি ওমানের ইনিংসও নির্বিঘ্নেই এগোচ্ছিল। সবাই যেন ভুলে গিয়েছিল বৃষ্টির কথা। নিজের অস্তিত্ব মনে করিয়ে দিতেই কি না, আবারও বৃষ্টি ধর্মশালায়। বন্ধ হয়ে গেল খেলা। তবে আবারও খেলা শুরু হতে নতুন লক্ষ্য দেওয়া হয়েছে ওমানকে। ১৬ ওভারে তাদের করতে হবে ১৫২। অর্থাৎ​ বাকি ৫৪ বলে তাদের করতে হবে ১১১। ওভার পিছু তুলতে হবে ১২.৩৩। বৃষ্টির আগে ওমানের স্কোর ছিল ৭ ওভারে ৪১/২।