বৃষ্টিতে পণ্ড প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ করে দিতেই কি বৃষ্টিটা এল! জাতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজ আর ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের অনুশীলনের অংশ হিসেবে কাল প্রস্তুতি ম্যাচ ছিল দুদলের মধ্যে। কিন্তু বৃষ্টির কারণে শেষ হতে পারেনি পুরো ম্যাচ।৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রান—শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়লেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একেবারে খারাপ ছিল না জাতীয় দলের সংগ্রহ। ৪৬ রানে ৩ উইকেট হারানোর পর রকিবুল-সাকিব আল হাসান তৃতীয় উইকেট জুটিতে যোগ করলেন ৬৮ রান। রকিবুল ৩৯ ও সাকিব ৫৫ রান করেছেন। এ ছাড়া মুশফিকুর ৩৭, ইমরুল ১৮, মাহমুদউল্লাহ ১৬, সোহরাওয়ার্দী অপরাজিত ১৩, মাশরাফি ১২, অলক ১১, শাহরিয়ার ৬, শুভাগত ৩ এবং শফিউল অপরাজিত ২ রান করেছেন। ‘এ’ দলের বোলারদের মধ্যে পেসার সৈয়দ রাসেল ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন।বৃষ্টির কারণে ‘এ’ দল ৩ ওভারে ৮ রান করার পরই বাতিল হয়ে যায় খেলা। তার মধ্যেই নাজিমউদ্দিন (৬) ও জুনায়েদ সিদ্দিকের (০) উইকেট দুটি হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকাগামী দলটি। দুটি উইকেটই নিয়েছেন শফিউল ইসলাম। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।ছুটি নিয়ে দেশের বাইরে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজের অনুশীলনে এখনো যোগ দেননি সহ-অধিনায়ক তামিম ইকবাল। ছুটি শেষ হবে আজ। শারীরিক অসুস্থতার কারণে কালকের ম্যাচটি খেলেননি ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।