বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে কিউইদের ধরাশায়ী করার পর আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য ছিল দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আর নিউজিল্যান্ড মরিয়া হয়ে আছে সিরিজে সমতা ফেরানোর জন্য। কিন্তু দ্বিতীয় ওয়ানডের এই উত্তাপ থামিয়ে দিয়েছে বৈরী আবহাওয়া। ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি। পরে বেলা ১১টায় মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।কোনো রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে এখন পাঁচটির বদলে অনুষ্ঠিত হবে চারটি ওয়ানডে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, দর্শকেরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট দিয়েই আগামী সোমবারের তৃতীয় ওয়ানডে ম্যাচটি উপভোগ করতে পারবে।