বৃষ্টিতে পণ্ড মহিলা ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুরু হওয়ার কথা ছিল পঞ্চম মহিলা ক্লাব কাপ ক্রিকেট। কিন্তু বৃষ্টির কারণে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে ইন্দিরা রোড ক্রীড়াচক্র-বিকেএসপি ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। আপাতত খেলা তিন দিন বন্ধ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো বডিলি শিফট হয়ে শুরু হবে ৪ জুলাই থেকে।