বৃষ্টিতে বাতিল কলকাতা-পাঞ্জাব ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে ভেসে গেছে কলকাতা। ইডেনে আইপিএলের ম্যাচও তাই বাতিল। কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার আজকের কোয়ালিফাইয়ার-১ ম্যাচটি পিছিয়ে গেছে আগামীকাল অবধি। সবকিছু ঠিক থাকলে খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল সাড়ে চারটায় (বাংলাদেশ সময়)।

যদি আগামী কালও বৃষ্টি বাগড়া দেয়, তবে ম্যাচ নেমে আসবে পাঁচ ওভারে। পাঁচ ওভারও খেলা সম্ভব না হলে ম্যাচের নিস্পত্তি হবে সুপার ওভারে। যদি সেটিও সম্ভব না হয় তবে দুই দলের লিগ-পর্বের জয়ের সংখ্যা হিসাব করা হবে।  সেক্ষেত্রে কপাল পুড়বে কলকাতার, ফাইনালে চলে যাবে পাঞ্জাব। কারণ, লিগ-পর্বে পাঞ্জাবের জয় ১১টি আর কলকাতার ৯টি।