বৃষ্টিতে ভেসে গেল কলকাতার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর খেললেন টানা তিন ম্যাচ। পরে আবার দুই ম্যাচ বাইরে। কাল সাকিব আল হাসানকে একাদশে রাখা হতো কি না, সেটা জানাই হলো না। টসই যে হলো না ইডেনে! প্রবল বৃষ্টিতে ভেসে গেছে কলকাতা নাইট রাইডার্স আর ডেকান চার্জার্সের ম্যাচ। জয়ের মুখ দেখা না হলেও ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল ডেকান। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে কলকাতা।কালকের প্রথম ম্যাচ জিতে শীর্ষে থেকে গেছে দিল্লি ডেয়ার ডেভিলস। সৌরভ গাঙ্গুলীর পুনেকে ৮ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিয়েছে তিন দিন আগের পরাজয়ের। ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা পুনে প্রথম দুই ওভারেই হারায় জেসি রাইডার (০) ও অধিনায়ক সৌরভকে (১)। সেই ধাক্কা ভালোভাবেই সামলে ওঠে পুনে, পরে আর কোনো উইকেটই পড়েনি। কিন্তু ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও রানের গতিটায় প্রবল জোয়ার আনতে পারেননি মনীশ পান্ডে ও রবিন উথাপ্পা। মনীশ তবু অপরাজিত ৮০ করেছেন ৫৬ বলে, কিন্তু অপরাজিত ৬০ করতে উথাপ্পা লাগিয়ে ফেলেন ৫৮ বল! ম্যাচ-সেরা বীরেন্দর শেবাগের ৪৮ বলে অপরাজিত ৮৭ ও পিটারসেনের ২১ বলে ২৭ দিল্লিকে জয় এনে দেয় ২৪ বল আগেই! ওয়েবসাইট।