বৃষ্টিবাধায় মহিলা ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে কাল মহিলা ক্রিকেট লিগের কোনো ম্যাচই পুরো শেষ হতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ২৯ ওভারের ম্যাচে ৪৪ রানে অলআউট হয়ে যায় ওরিয়েন্ট। মোহামেডান ১.৪ ওভারে ২০ রান তুলতেই বৃষ্টিতে বাতিল হয়ে যায় খেলা। মোহামেডানের রুমানা ও শুকতারা নিয়েছেন ৩টি করে উইকেট।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অন্য ম্যাচে দিপালী যুবসংঘের বিপক্ষে গুলশান ইয়ুথ ক্লাব ৮.২ ওভারে ১ উইকেটে ৫২ রান করার পর বৃষ্টি নামলে খেলা বাতিল হয়ে যায়।