বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির বাধায় আজকেও দিনের বেশ খানিকটা সময় খেলা হয়নি দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্টে। গতকালের ৪২ ওভারের পর আজকে দ্বিতীয় দিনে মাত্র ৩৭ ওভারের খেলা গড়িয়েছে মাঠে। এর মধ্যে আজকে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থান তৈরি করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ২৪৬ রান নিয়ে খেলতে নেমে আজ কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা। দিন শেষে স্কোরবোর্ডে জমা হয়েছে ২৪৬ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আছেন ওপেনার আলভিরো পিটারসেন। ৭৬ রান করে অপরাজিত আছেন জেপি ডুমিনি।