বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ইংলিশ রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন ধুলিসাত্ হয়ে গেছে মেলবোর্ন টেস্ট হারের সঙ্গে সঙ্গেই। এখন ২-২ এ সমতা ফেরাতে পারলে তবুও কিছুটা সম্মান বাঁচাতে পারবে অসিরা। মাইকেল ক্লার্কের নেতৃত্বে সিরিজের শেষ টেস্টে সেই মিশন নিয়েই মাঠে নেমেছেন তাঁরা। তবে এত কিছুর পরেও নতুন বছরে অস্ট্রেলিয়ার দিক দিয়ে ভালো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছেনা। সিডনি টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চারটি উইকেট খুইয়ে বসেছে অস্ট্রেলিয়া। দিনশেষে তাদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৩৪ রান। অসি ব্যাটিং লাইন আপে নির্ভরতার প্রতীক মাইক হাসি অপরাজিত আছেন ১২ রানে। বৃষ্টির কারণে আজ প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৯ ওভার।আজ সিডনি টেস্টের প্রথম দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিলেন দুই অসি ওপেনার শেন ওয়াটসন ও ফিলিপ হিউজ। অনেক সময় নিয়ে ধীরেসুস্থে ব্যাট করে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেছিলেন ৫৫ রান। অস্ট্রেলিয়ান ইনিংসে প্রথম আঘাত হানেন ক্রিস ট্রেমলেট। ৩১ রান করে কলিংউডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ফিলিপ হিউজ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আবারও ৫৫ রানের পার্টনারশিপ গড়েন ওয়াটসন ও অভিষিক্ত উসমান খাজা। কিন্তু এরপর খুব অল্প সময়ের মধ্যেই ওয়াটসন আর অস্ট্রেলিয়ার বদলি অধিনায়ক মাইকেল ক্লার্ককে ফিরিয়ে দেন টিম ব্রেসনান। তখনও বেশ সাবলীলভাবেই খেলে যাচ্ছিলেন খাজা। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে সোয়ার্নের ঘূর্ণির কাছে হার মানতে হয় এই পাকিস্তানি বংশোদ্ভুত বাঁহাতি ব্যাটসম্যানকে।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ১৩৪/৪ (৫৯ ওভার)শেন ওয়াটসন ৪৫, উসমান খাজা ৩৭টিম ব্রেসনান ১৬-৪-৪৭-২, গ্রায়েম সোয়ান ৫-৩-৬-১। ক্রিকইনফো/রয়টার্স।