বৃষ্টিভেজা তৃতীয় দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় যুব টেস্টের তৃতীয় দিনটা খেয়ে নিয়েছে বৃষ্টি। প্রথম দিন থেকেই বৃষ্টির কবলে পড়া ম্যাচটিতে কাল একটি বলও হয়নি। বিনা উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এখনো পিছিয়ে আছে ১৬৬ রানে।