বৃষ্টির আগে টেলর-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপিয়ার টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড করেছিল ৫ উইকেটে ৩৩১ রান। অধিনায়ক রস টেলর ১১১ ও ১৫ রানে অপরাজিত ছিলেন ওয়াটলিং। দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিতই বড় রানের বোঝা চাপানোর পরিকল্পনা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সেই পরিকল্পনায় ধাক্কা দিয়েছে প্রকৃতি।ভারী বৃষ্টিপাতের কারণে মাত্র ১৫.২ ওভার হওয়ার পরই শেষ কাল দিনের খেলা। আর কোনো উইকেট না হারিয়ে ৩৯২ রান করলেও স্বাগতিকদের জন্য বড় আঘাত হয়ে এসেছে রস টেলরের চোট। পায়ের পেশিতে টান পড়ায় কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ১২২ রান করে অবসর নিতে বাধ্য হওয়া অধিনায়ক। এএফপি।