বৃষ্টির কবলে গল টেস্টের তৃতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোসল্পতা ও বৃষ্টির কারণে পণ্ড হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টের তৃতীয় দিনের খেলা। মধ্যাহ্নবিরতির পর আলোসল্পতার কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হওয়ায় খেলা স্থগিত ঘোষণা করা হয়। তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩১ ওভার।ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে দিয়ে তৃতীয় দিনেও ম্যাচের লাগামটা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভোর বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে সাঙ্গাকারা করেছেন ৭৩ রান। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। জয়াবর্ধনে ৫১ ও সামারাবীরা ১১ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো।