বৃষ্টির কবলে পাকিস্তান-ইংল্যান্ড চতুর্থ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কবলে পড়েছে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের চতুর্থ ও সর্বশেষ টেস্ট। প্রথমে খেলা মাঠে গড়াবে কিনা এ নিয়েই সংশয় দেখা দিয়েছিল। শেষপর্যন্ত মধ্যাহ্ন বিরতির শেষে খেলা শুরু হলেও মাত্র ১২ ওভার ৩ বল পরেই সমাপ্তি ঘটেছে টেস্টের প্রথম দিনের। আজ দিনশেষে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে ইংল্যান্ড।টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে মোহাম্মদ আসিফের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস। অ্যালিস্টার কুক ১৩ রানে ও জনাথন ট্রট ৮ রানে অপরাজিত আছেন। এই ১২ ওভারের খেলাতেও দিনশেষে একটা আফসোস সঙ্গী হয়েছে পাকিস্তান শিবিরের। দ্বিতীয় ওভারেই কুককে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আমির। কিন্তু তৃতীয় স্লিপে দাঁড়ানো উমর আকমল মিস করেন সহজ একটি ক্যাচ। ওয়েবসাইট