বৃষ্টির কবলে প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হানা দিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। কাল তিনটি ভেন্যুর দুটিতে অল্পবিস্তর খেলা হলেও ফতুল্লায় ব্রাদার্স-কলাবাগান ক্রীড়াচক্রের ম্যাচটা শুরুই হতে পারেনি। আজ সংরক্ষিত দিনেই হওয়ার কথা ম্যাচটি। অন্য দুটি ম্যাচ শুরু হবে যেখানে খেলা থেমেছে, সেখান থেকেই।
বিকেএসপিতে শেখ জামাল ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটা শুরু হয়েছিল দুপুর ১২টায়। ম্যাচ ততক্ষণে হয়ে গেছে ৩৪ ওভারের। এই ৩৪ ওভারেই ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে টস হেরে ব্যাট পাওয়া শেখ জামাল। মাত্র ৬৮ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৯ রান করে অপরাজিত থাকেন আফগান ব্যাটসম্যান গুলবাদিন নায়েব। শেখ জামালের ইনিংসের পর খেলা আর শুরু হতে পারেনি।
বগুড়ায় খেলাঘরের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে সিসিএস ২৪.১ ওভারে ৫ উইকেটে ৯৯ রান তোলার পর বন্ধ হয় খেলা।