বৃষ্টির কবলে সিদ্দিকুরের স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার ইসকান্দার জোহর ওপেনের তৃতীয় দিনের খেলা কাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই ৭২ হোলের টুর্নামেন্ট এখন ৫৪ হোলের। ফলে দ্বিতীয় স্থান থেকে সিদ্দিকুরের শীর্ষে ওঠাটা একরকম অসম্ভবই হয়ে গেল। প্রথম দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর শীর্ষে থাকা সুইডেনের ড্যানিয়েল চোপড়ার (-১৩) চেয়ে পিছিয়ে আছেন অনেকটাই।