বৃষ্টির কবলে হেডিংলি টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই ১৪৯ রানে কেভিন পিটারসেনকে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাট প্রিয়রের ৬৮ রান ইংল্যান্ডকে এনে দিয়েছে ৬ রানের লিড। ৩ উইকেট নিয়েছেন ইমরান তাহির; ২টি করে ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে বিনা উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে চতুর্থ দিনের খেলা। ফলে জমজমাট এক লড়াইয়ের পূর্বাভাস দিয়েও এখন নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে হেডিংলি টেস্ট। ওয়েবসাইট।