বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ভেজা মাঠের কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু করতে আম্পায়াররা অনেকক্ষণ অপেক্ষা করেন। লাঞ্চের পর বৃষ্টি কিছুটা থামলে খেলা শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই আবার বৃষ্টি শুরু হলে দ্বিতীয় দিনের খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।জুলাই মাস শ্রীলঙ্কায় বর্ষাকাল। আর এই বৃষ্টির কবলে পড়েছে গল টেস্ট। প্রথম দিনেও বৃষ্টির কারণে নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে ৬৮ ওভার। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল দুই উইকেটে ২৫৬ রান। থারাঙ্গা পারানাভিতানা ১১০ রান ও জয়াবর্ধনে ৮ রানে অপরাজিত আছেন। ওয়েবসাইট।