বৃষ্টির দিনে খুলনায় আলাউদ্দিনের ৬ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন থেকেই বৃষ্টির উৎপাত। কাল সেটা একরকম ভাসিয়েই নিল জাতীয় লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের খেলা। ঢাকা, বিকেএসপি এবং রাজশাহীতে একটা বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির ফাঁকে ফাঁকে একমাত্র খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই যা একটু হয়েছে বল-ব্যাটের ঠোকাঠুকি।সারা দিনে ৬৯.১ ওভারের এই ঠোকাঠুকিতেই অবশ্য ফলাফলের সম্ভাবনা জেগেছে খুলনা-বরিশাল ম্যাচে। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড নিলেও কাল দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট পড়ে গেছে রংপুরের। মূলত পেসার সৌম্য সরকার আর বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের সামনেই ধসে পড়েছে মোহাম্মদ সোহরাওয়ার্দীর দল। ১০ ওভার বল করে মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন সৌম্য, ২৭ রানে ৩ উইকেট রাজ্জাকের। তবে স্পিনিং ফিঙ্গারের চামড়া উঠে যাওয়ায় কাল বল হাতে নেননি সাকিব আল হাসান। খুলনার অধিনায়ক আবদুর রাজ্জাক জানালেন, সাকিব বল করবেন না আজও। সঙ্গে অভয় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য, ‘ভয়ের কিছু নেই। দু-তিন দিন বল না করলেই ঠিক হয়ে যাবে এটা।’সকালে খুব বেশি দূর যেতে পারেনি আগের দিনের ৪ উইকেটে ১১২ রান নিয়ে দিন শুরু করা খুলনার ইনিংস। সামনে ‘ভিলেন’ হয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের পেসার আলাউদ্দিন বাবু। আগের দিনের ৩ উইকেটের সঙ্গে কাল নিয়েছেন আরও ৩ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই প্রথম পাঁচ বা তার বেশি উইকেট পাওয়ার সাফল্য আলাউদ্দিনের।খুলনার ব্যাটসম্যানদের মধ্যে লড়াই করেছেন একমাত্র মোহাম্মদ মিঠুনই। আগের দিন ৫ রানে অপরাজিত ছিলেন, কাল সোহরাওয়ার্দীর বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ৮৯। বাকিদের মধ্যে এক জিয়াউরই যা একটু সঙ্গ দিয়েছেন তাঁকে, সপ্তম উইকেট জুটিতে আসা তাঁদের ৬১ রান দলের পক্ষে সর্বোচ্চও।সংক্ষিপ্ত স্কোরখুলনা-রংপুর খুলনারংপুর: ৩৮৮ ও ৩০ ওভারে ৬৬/৭ (আরিফুল ১৭, লিটন ১৫, তারিক ১৫; সৌম্য ৪/১৮, রাজ্জাক ৩/২৭)। খুলনা ১ম ইনিংস: ৮১.১ ওভারে ২৪৯ (মিঠুন ৮৯, এনামুল ৪৫, সৌম্য ২৯, সাকিব ২৫, জিয়াউর ১৯; আলাউদ্দিন ৬/৫৬, সোহরাওয়ার্দী ৩/৭৩, শুভাশিস ১/৫৩)।