বৃষ্টির দিনে শেখ জামালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির থাবায় পড়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ফতুল্লায় পরশু শুরু হতে না পারা ব্রাদার্স-কলাবাগান ক্রীড়াচক্র ম্যাচটি কাল সংরক্ষিত দিনে শুরু হলেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে।
পরশু শুরু হলেও বৃষ্টির কারণে শেষ হতে না পারা ষষ্ঠ পর্বের বাকি দুটি ম্যাচে কালও ছিল বৃষ্টিবাধা। তবে ফল দেখেছে দুটি ম্যাচই। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের অন্য ম্যাচে সিসিএস ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে খেলাঘরকে হারিয়েছে ৪৫ রানে।
পরশু ৩৪ ওভারে শেখ জামাল ৮ উইকেটে ২০৫ রান করার পর বৃষ্টির কারণে খেলা আর শুরু হতে পারেনি। কাল ৯ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে সে রান টপকে গেছে কলাবাগান একাডেমি। ৩৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে শুরুটা নড়বড়ে হলেও হ্যামিল্টন মাসাকাদজা আর আবদুল মজিদের ১৩১ রানের তৃতীয় উইকেট জুটিতে জয়ের সুবাস পেতে থাকে একাডেমি দলটি। ৭ ছক্কা আর হাফ ডজন বাউন্ডারিতে ৭১ বলে ৯৩ রান করে মাসাকাদজা ফিরে গেলেও দলকে জিতিয়ে ফেরা মজিদ অপরাজিত ছিলেন ৫৯ রানে।
বগুড়ায় পরশু সিসিএস ইনিংসের ২৪.১ ওভার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ততক্ষণে ৯৯ রানে ৫ উইকেট পড়ে গেলেও ফারভিজ মাহারুফ-আসিফ আহমেদ-নাজমুল মিলনরা মিলে কাল লড়াইয়ের পুঁজি এনে দেন দলকে। আসিফ-মাহারুফের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৪, মাহারুফ-মিলন পরের জুটিতে যোগ করেন আরও ৬৫ রান। ইনিংসের শেষ ওভারে খেলাঘর অধিনায়ক ফয়সাল হোসেন পর পর দুই বলে মিলন ও বিশ্বনাথকে ফেরালেও ততক্ষণে জেতার রান পেয়ে যায় সিসিএস। তাদের ২১৩ রানের জবাবে ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে খেলাঘর করতে পেরেছে ১৭২। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ফয়সালই (৩১) দলের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক।
ফতুল্লায় ২৫ ওভারের ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রের ১৪৮/৫-এর জবাবে ব্রাদার্স ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রান করার পর খেলা হয়নি আর। পরিত্যক্ত ম্যাচে দুই দলই পাবে ১টি করে পয়েন্ট। ছয় ম্যাচে ৯ পয়েন্ট করে নিয়ে ব্রাদার্স ও ভিক্টোরিয়াই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।
সং ক্ষি প্ত স্কো র
 শেখ জামাল-কলাবাগান একাডেমি, বিকেএসপি
শেখ জামাল: ৩৪ ওভারে ২০৫/৮ (জহুরুল ৬, জুনায়েদ ০, মুনাবীরা ৩০, তুষার ৩৯, নায়েব ৯৯*, চিগুম্বুরা ৪, বাশার ১, সানি ১৬, তানভীর ৪, শফিউল ৫*; তালহা ০/৪০, সাব্বির ৩/৪৩, অপু ১/৪২, মাকসুদুল ২/৩০, শরীফউল্লাহ ২/৩৫, রাজা ০/১৪)। কলাবাগান একাডেমি: ৩২.৩ ওভারে ২০৬/৪ (মিজানুর ১৯, সিবান্দা ৯, মাসাকাদজা ৯৩, মজিদ ৫৯*, রাজা ১৫, শরীফউল্লাহ ১*; শফিউল ২/৪৬, সানি ২/২৯, নায়েব ০/৩৪, ইয়াসিন ০/১৪, মুনাবীরা ০/৩৭, তানভীর ০/১৪, বাশার ০/২৬)।
ফল: কলাবাগান একাডেমি ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।
 সিসিএস-খেলাঘর, বগুড়া
সিসিএস: ৪০ ওভারে ২১৩/৯ (উত্তম ৯, নুরুল ১০, বুদ্দিকা ১৩, সালমান ১৮, রুপাসিংহে ১৯, আসিফ ৩২, মাহারুফ ৫৭, মিলন ২১, কামরুল ১০*, বিশ্বনাথ ০, অমিত ১*; আরিফুল ১/৪১, ফয়সাল ৪/৪৫, সালাউদ্দিন ১/২২, শুভাগত ০/৫, মাসুম ১/৩৯, নিজামউদ্দিন ১/২৩, ফোরকান ০/৩৫)। খেলাঘর: ৪০ ওভারে ১৭২/৭ (গাজী সালাউদ্দিন ২৭, রাব্বী ৯, আরিফুল ২৫, শুভাগত ৩, ফয়সাল ৩১, মোসাদ্দেক ৮, মাসুম ২, ফোরকান ২৯*, নিজামউদ্দিন ২৭*; মাহারুফ ০/২৯, কামরুল ০/৫১, আসিফ ২/৩২, বিশ্বনাথ ১/৩০, মিলন ০/২, অমিত ৩/১৭, বুদ্দিকা ০/১১)।
ফল: সিসিএস ৪৫ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: ফারভিজ মাহারুফ।
 ব্রাদার্স-কলাবাগান ক্রীড়াচক্র, ফতুল্লা
কলাবাগান কেসি: ২৫ ওভারে ১৪৮/৫ (মিঠুন ১৫, মাহবুবুল ৮, মুবারক ৬১, কাপুগেদারা ০, তাসামুল ৫, ফরহাদ ৫০*, লোকুহেত্তিগে ২*; ম্যাথুস ০/২৫, উইলিয়ামস ২/২৯, সানজামুল ১/২২, ইমতিয়াজ ০/২২, সোহরাওয়ার্দী ১/৭, তারেক ১/৪০)। ব্রাদার্স: ১৬ ওভারে ৮৬/২ (ইমতিয়াজ ৩১, সিলভা ২০, নাফিস ১৪*, ম্যাথুস ১৮*; রাসেল ০/১৮, লোকুহেত্তিগে ০/১৮, রকিবুল ২/২৩, শাহাদাত ০/১৬, নাদিফ ০/১০)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।