বৃষ্টির পর খেলা শুরু, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির পর লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। গতকালের ২ উইকেটে ১৭২ থেকে ২২১ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট। আজ সাজ ঘরে ফিরেছেন জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও সাকিব। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ করেছে ২২১ রান। এখন ব্যাট করছেন মাহমুদুল্লাহ ও মুশফিক। মুশফিক ১০ মাহমুদুল্লাহ ১ রানে ব্যাট করছেন।গতকালের ৫৩ নিয়ে খেলতে নেমে আজ শনিবার আর মাত্র ৫ রান যোগ করেই স্টিফেন ফিনের বলে সাজ ঘরে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। এর কিছুক্ষণ পর একই পথ ধরেন মোহাম্মদ আশরাফুলও। ফিনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেন ৪ রান। জহুরুল ইসলাম ২০ রানে আউট হন অ্যান্ডারসনের বলে।ইংল্যান্ডের ৫০৫ রানের জবাবে বাংলাদেশ আজ টেস্টের তৃতীয় দিন শুরু করে ৩৩৩ রানে পিছিয়ে থেকে। এখনো পিছিয়ে ২৮৪ রানে। ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশের এখনো ৮৫ রান দরকার। গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭২ রান। ইংল্যান্ডের পক্ষে ফিন ৩টি ও অ্যান্ডারসন ১টি উইকেট নিয়েছেন।টেস্টের প্রথম দিনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান। জোনাথন ট্রটের ২২৬ ও এন্ড্রু স্ট্রাউসের ৮৩ রানে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৫০৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে শাহদাত হোসেন ৮৯ রানে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লর্ডসের ‘হল অব ফেমে’ জায়গা করে নিয়েছেন। সাকিব ১০৯ রানে নেন ২ উইকেট। ওয়েবসাইট।