বৃষ্টির পেটে দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বৃষ্টির কবলে শ্রীলঙ্কার ক্রিকেট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম দিনের পর অপেক্ষা ছিল আরেকটি রোমাঞ্চকর দিনের। কিন্তু সব রোমাঞ্চে জল ঢেলে দিল বৃষ্টি। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে বল হয়নি একটিও। কাল সকাল থেকেও বিরামহীন কেঁদেছে ক্যান্ডির আকাশ। খেলা শুরুর ঘণ্টা খানেক আগে কিছু সময়ের জন্য ছুট দিলেও আবার নেমেছে আকাশ ভেঙে। এরপর থেমে থেমে বৃষ্টি পড়েছেই। দুপুর সোয়া তিনটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার সাইমন টফেল ও স্টিভ ডেভিস। বৃষ্টির কবলে পড়ে ড্র হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে ১৩ উইকেটের পতন ও প্রাণবন্ত উইকেটের কারণে অবশ্য পাল্লেকেলেতে ফলাফলের সম্ভাবনা এখনো ভালোই আছে। তবে পাহাড়ের কোলঘেঁষা ভেন্যুতে বৃষ্টির শঙ্কাও আছে সব সময়! ওয়েবসাইট।