বৃষ্টির বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে বাজেভাবে হেরেছে ভারত, সবচেয়ে বড় কথা রীতিমতো অসহায়ই দেখিয়েছে ভারতের ব্যাটসম্যানদের। টেস্ট সিরিজের জন্য ব্যাটিং প্রস্তুতিটা তাই ভীষণই দরকার ভারতের। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দলের টেস্ট প্রস্তুতিতে এল বৃষ্টির বাধা। বোনোনিতে দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কাল বল হতে পারেনি একটাও। বৃষ্টি এবং মাঠ ভেজা থাকাতেই বিপত্তি। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ১৮ ডিসেম্বর, জোহানেসবার্গে। এএফপি।