বৃষ্টির বাধায় পণ্ড দ্বিতীয় দিনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিই পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্ট সিরিজের প্রধান নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছিল বৃষ্টির বাধায়। এবার তৃতীয় ও শেষ টেস্টটার ভাগ্যও সেরকম হয় কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ বৃষ্টির কারণে মাঠেই গড়ায় নি পাল্লেকেল্লে টেস্টর দ্বিতীয় দিনের খেলা। গতকাল পাল্লেকেল্লে টেস্টের প্রথম দিনে জমজমাট লড়াইয়ে ইঙ্গিত দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী পাকিস্তানের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২২৬ রান করেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু বল হাতে দারুণভাবে ঘুড়েও দাঁড়িয়েছিল মিসবাহ বাহিনী। দিনের বাকি সময়ে মাত্র ৪৪ রানের মধ্যেই শ্রীলঙ্কার প্রধান তিন ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানী পেসাররা।