বৃষ্টির বাধায় যুবরাজের পুনরাভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে পুনরাভিষেকই হতে যাচ্ছিল যুবরাজ সিংয়ের। ক্যানসারের চিকিত্সা শেষে দীর্ঘ ২০ মাস পর আবার মাঠে নামতে যাচ্ছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। কিন্তু যুবরাজের এই পুনরাভিষেকের দিনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি।বিশাখাপত্তনমে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু শুরু হওয়ার আগে থেকে নামা প্রবল বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত করতে বাধ্য হন আম্পায়াররা। পরবর্তীতে পরিস্থিতির উন্নয়ন না ঘটায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।আগামী ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিটি।