বৃৃষ্টির কবলে বিসিবি কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে ভেসে গেছে বিসিবি কাপের বাংলাদেশ ‘এ’ আর একাডেমি দলের ম্যাচ। ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে দু-দলকেই। এতে ক্ষতিটা বেশি হলো একাডেমি দলের। তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষই হয়ে গেল বলা চলে। ৩ ম্যাচে ১ পয়েন্ট, শেষ ম্যাচটি জাতীয় দলের বিপক্ষে। ফাইনাল খেলতে হলে একাডেমি দলকে ওই ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে, অন্যদিকে আরেক ম্যাচে জাতীয় দলের কাছে হারতে হবে ‘এ’ দলকে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট ‘এ’ দলের। কালকের ম্যাচ ভেস্তে যাওয়ায় ফাইনাল নিশ্চিত হলো ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ দলের। আজ টুর্নামেন্টের বিরতি। কাল বাংলাদেশের সঙ্গে খেলবে একাডেমি, পরশু ‘এ’ দল। ফাইনাল হবে বুধবার।