বেঁকে বসেছিলেন ব্রাভোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পরই দক্ষিণ আফ্রিকায় আইসিসি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। তাতে অংশ নেওয়ার কথা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোরও। কিন্তু ত্রিনিদাদের পাঁচ খেলোয়াড় টুর্নামেন্ট বর্জন করার হুমকি দিয়েছেন। ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমনস, রবি রামপল, দিনেশ রামদিন (অধিনায়ক), স্যামুয়েল বদ্রিরা এখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে। আইপিএলে সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডরা খেলার সুবাদে ত্রিনিদাদ ক্রিকেট বোর্ড পেয়েছে প্রত্যেকের জন্য দেড় লাখ ডলার। সেই টাকার একটা ভাগ এখন দাবি করছেন পাঁচ ক্রিকেটার। প্রথমে বোর্ড তাঁদের এই দাবি নাকচ করেই দিয়েছিল। পরে অবশ্য নির্বাচক কমিটির প্রধান দুদনাথ রামকেষন বলছেন বিষয়টা মীমাংসা হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে বেঁকে বসা খেলোয়াড়রাও নাকি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। ওয়েবসাইট।